ব্রিটেনের সেরা রাজনীতিবিদের স্বীকৃতি পেলেন সাদিক খান

চলতি বছরে ব্রিটেনের সেরা রাজনীতিবিদ হিসেবে সাদিক খানের নাম ঘোষিত হয়েছে। দেশের রাজধানী শহরের জন্য লন্ডনের মেয়র সাদিক যে কাজ করেছেন, তার জন্যই তাকে এই পুরস্কার দেয়া হয়। ৪৮ বছরের সাদিকের বাবা-মা পাকিস্তান থেকে ব্রিটেনে চলে আসেন। তবে তার দাদার জন্ম হয়েছিল ভারতেই।

ব্রিটেনের ‘এশিয়ান ভয়েস’ নামে এক সাপ্তাহিকী বার্ষিক পলিটিক্যাল অ্যান্ড পাবলিক লাইফ অ্যাওয়ার্ডের আয়োজন করেছিল। সাদিক ছাড়া ওই অনুষ্ঠানে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী গাভিন উইলিয়ামসন সেরা ক্যাবিনেটমন্ত্রী এবং ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ প্রীতি প্যাটেল বছরের সেরা এমপি ঘোষিত হয়েছেন। প্যাটেল এর আগে ব্রিটেনের ক্যাবিনেটমন্ত্রীও ছিলেন। পুরস্কার পাওয়ার পর তিনি বলেন, ‘আমি আপনাদের জন প্রতিনিধি হিসেবেই কাজ করে যেতে চাই।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button