ম্যানচেস্টারে ছুরিকাঘাতে পুলিশসহ আহত ৩

ম্যানচেস্টারে ভিক্টোরিয়া স্টেশনের ভিতরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। স্থানীয় সময় সোমবার রাত ১০টার দিকে ৫০ বছর বয়সী ওই ব্রিটিশ যুগলকে ছুরিকাঘাত করার সময় বাধা দিতে গেলে ওই দুর্বৃত্ত পুলিশ কর্মকর্তার ওপরও হামলা চালায়। পুলিশ আরও জানিয়েছে, হামলাকরী লম্বা একটি ছুরি নিয়ে পথাচারীদের উপর ঝাঁপিয়ে পড়ে। ছুরিকাঘাতে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ হামলাকারীর উপর মরিচের গুড়া স্প্রে করে তাকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button