জাহাজ থেকে পড়ে যাওয়ার ১০ ঘণ্টা পর ‍উদ্ধার

জাহাজ থেকে সাগরে পড়ার ১০ ঘণ্টা পর এক ব্রিটিশ নারীকে উদ্ধার করা হয়েছে। ক্রোয়েশিয়া উপকূল থেকে ৬০ মাইল দূরে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়ার পর কেই নামের ওই নারীকে ক্রোয়েশিয়ার উপকূলে আনা হয়। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি নরওয়েজিয়ান স্টার থেকে পড়ে যাই। ১০ ঘণ্টা সাগরে ছিলাম। তারপর এই লোকগুলো আমাকে উদ্ধার করে।’
তবে কিভাবে তিনি জাহাজ থেকে পড়ে গিয়েছিলেন জানতে চাওয়া হলে উত্তর দেননি কেই।
ক্রোয়েশিয়ার সমুদ্র বিষক মন্ত্রণালয়ের মুখপাত্র ডেভিড রাডাস বলেন, ‘ওই নারীকে কেউ জাহাজ থেকে ফেলে দিয়েছিল নাকি তিনি ইচ্ছা করে ঝাঁপ দিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button