প্রিন্স হ্যারি ও মার্কলের বিয়ে ১৯ মে

prince-herryআগামী বছরের ১৯ মে বিয়ে করছেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স হ্যারি ও তার মার্কিন প্রেমিকা অভিনেত্রী মেগান মার্কল। শুক্রবার কেনসিংটন প্যালেস এক বিবৃতিতে বিয়ের এ তারিখ জানিয়েছে। উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জ চ্যাপেলে হবে বিয়ের জমকালো অনুষ্ঠান। এর আগে হ্যারির বাবা প্রিন্স চার্লস গত মাসে ছোট ছেলে হ্যারির বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
মার্কিন অভিনেত্রী মার্কলের সঙ্গে নভেম্বরের শুরুতেই বাগদান করেছেন ব্রিটিশ সিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী প্রিন্স হ্যারি। পরস্পরের বন্ধুদের মাধ্যমে ২০১৬ সালের জুলাইয়ে এ জুটির পরিচয় হয়। মার্কলের আগে একবার বিয়ে হয়েছিল। মার্কিন টিভি সিরিজ ‘ফ্রিঞ্জ’ ও ‘স্যুটস’-এ অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া মেগান মার্কল বয়সে প্রিন্স হ্যারির চেয়ে তিন বছরের বড়। সেপ্টেম্বরেই তারা জুটি হিসেবে প্রথম জনসম্মুখে আসেন। ভ্যানিটি ফেয়ারকে দেয়া সাক্ষাৎকারে প্রিন্স হ্যারিকে ‘বয়ফ্রেন্ড’ সম্বোধন করে মার্কল বলেছিলেন, ‘আমরা একে অপরকে ভালোবাসি এবং এ সম্পর্ক নিয়ে আমরা খুশি।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button