১৪ বছরে পৌঁছার আগেই যৌন অভিজ্ঞতা নেয় ব্রিটিশরা !

Cambridgeব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, তাদের প্রতি ১০ জনে একজন ১৪ বছর বা তার চেয়ে কম বয়সে যৌনমিলন শুরু করেছে। মোট ১০০ বিশ্ববিদ্যালয়ের ছয় হাজার শিক্ষার্থীর ওপর চালানো এ জরিপে দেখা গেছে, তাদের অর্ধেকেরও বেশি কোনো প্রকার প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ ছাড়াই যৌনমিলন করেছে।
রবিবার যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ সরকার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান জনগণকে কনডম ব্যবহার ও যৌনতার ফলে সৃষ্ট বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি পেতে সচেতন করে তোলার লক্ষ্যে প্রচারাভিযান চালানোর পরও তারা কনডম ব্যবহারে সচেতন হয়নি।
জরিপে দেখা গেছে, শিক্ষার্থীদের মধ্যে ৬১ শতাংশ যৌনমিলন করার পর ছবি বা ভিডিও তাদের পার্টনারদের কাছে পাঠিয়েছে। ২৬ শতাংশ যৌনমিলনের ভিডিও করেছে।
ছাত্র-ছাত্রীদের বেশিরভাগের বয়স যখন ১৬ তে পৌঁছেছে তখন তারা ১-৪ জনের সাথে যৌনমিলন করেছে। ছয় শতাংশ বলেছে, তারা কমপক্ষে ২০ জনের সাথে যৌনমিলন করেছে।
৩৪ শতাংশ স্বীকার করেছে, তারা মাঝে মাঝে কনডম ব্যবহার করেছে। মাত্র এক-চতুর্থাংশ বলেছে, তারা সবসময় কনডম ব্যবহার করেছে।
এ জরিপটি স্টুডেন্টবিনস নামক একটি ওয়েবসাইট কর্তৃক চালানো হয়েছে। এ ওয়েবসাইটটি চাকরি সম্পর্কে পরামর্শ দিয়ে থাকে। এটির চার লাখ নিবন্ধিত সদস্য রয়েছে।
এ জরিপে দেখা গেছে, যারা হসপিটালিটি, লেজার, ট্যুরিজম এবং রিটেইল বিভাগে পড়াশুনা করে তাদের একাধিক পার্টনারের সাথে যৌনমিলন হয়েছে। অন্যদিকে যারা ক্যামেস্ট্রি এবং ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে তাদের পার্টনারের সংখ্যা কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button