হিলারিকে সহায়তা করার ঘোষণা সাদিক খানের

লন্ডনের প্রথম নির্বাচিত মুসলিম মেয়র সাদিক খান মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে ডেমোক্রেটের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে সহায়তা করার ঘোষণা দিয়েছেন।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘোষণা দেন। খবর সিএনএন নিউ ইয়র্ক টাইমস ও পলিটিকোর।
এ সময় সাদিক খান বলেন, ট্রাম্পের বিরোধিতা সত্তেও লন্ডনের মেয়র নির্বাচনে আমি বিজয়ী হয়েছি। লন্ডনবাসীরা দেখিয়েছেন এবং হিলারিসহ অন্যান্য আমেরিকানরা তা থেকে শিক্ষা নেবেন।
পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খানের বাবা একজন বাসচালক ছিলেন আর মা দর্জির কাজ করতেন। ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির প্রার্থী সাদিক খান পাকিস্তানি বংশোদ্ভূত ও মুসলিম হওয়ায় এ পরিচয়কে হাতিয়ার করে প্রচারণায় নেমেছিলেন ধনকুবের জ্যাক গোল্ডস্মিথ। শেষ পর্যন্ত সাদিক খানই ৫ এপ্রিল লন্ডনে প্রথম মুসলিম নির্বাচিত হন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button