বয়স লুকিয়ে বাসে চড়ায় নামিয়ে দেয়া হলো তরুণীকে

Jahraঅতিরিক্ত মেকআপ করায় যুক্তরাজ্যে এক তরুণীকে জরিমানা করে বাস থেকে নামিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এশীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক জাহরা সাদিককে বাস থামিয়ে নামিয়ে দেন কর্তব্যরত নারী কন্ডাকটার। তার বিরুদ্ধে বয়স লুকিয়ে কিশোর-কিশোরীদের টিকিট নিয়ে বাসে চলাচলের অভিযোগ আনা হয়।
বার্মিংহামে ন্যাশনাল এক্সপ্রেসের একটি বাসে চড়ে যাচ্ছিল জাহরা। বাসের কন্ডাক্টর তাকে টিকিট দেখাতে বললে কিশোর বয়সীদের একটি টিকিট দেখান তিনি। তবে অতিরিক্ত মেক আপ করায় তাকে তখন ১৫ বছরের বেশি বয়সী মনে হচ্ছিল। এর ফলে বাস থেকে তাকে নামিয়ে দেন কন্ডাকটার।
জাহরা ডেইলি মিররকে জানান, বাসের কন্ডাকটার টিকিট দেখতে চাইলে আমি তাকে তা দেখাই। এসময় আমি এক বারের জন্যও ভাবিনি যে এটা নিয়ে কোনো সমস্যায় পড়তে হতে পারে আমাকে। তিনি আমার বয়স জিজ্ঞেস করে আমাকে ৩৫ পাউন্ড জরিমানা করে বাস থেকে নামিয়ে দেন। আমার বয়স যে ১৫ বছর তা তিনি কোনভাবেই বিশ্বাস করেননি।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button