লর্ড মেয়র অফ কার্ডিফের উদ্যোগে চ্যারিটি ইভেন্ট অনুষ্ঠিত

Cardiffব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফের ঐতিহ্যবাহী ম্যানশন হাউসে গত ৪ আগষ্ট মঙ্গলবার সকাল ১১টায় দ্যা রাইট অনারেবল দি লর্ড মেয়র অফ কার্ডিফ এর উদ্যোগে কমিউনিটি কফি মর্নিং ভ্যালেন্ডার ক্যানসার সেন্টার এর জন্য চ্যারিটি ইভেন্ট এর আয়োজন করা হয়।
কার্ডিফের বিভিন্ন কমিউনিটির প্রতিনিধি ছাড়াও বাংলাদেশ কমিউনিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দের স্বতস্ফুর্ত অংশগ্রহনে অনুষ্ঠিত ক্যানসার চ্যারিটি কফি মর্নিং ইভেন্টে উপস্থিত সবাইকে ভ্যালেন্ডার ক্যানসার সেন্টারের জন্য সহযোগিতার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলের দ্যা রাইট অনারেবল লর্ড মেয়র ডেভিড ওয়ালকার ও কার্ডিফ কাউন্সিলের ডেপুটি লর্ড মেয়র বাঙ্গালীর গর্ব কাউন্সিলার দিলওয়ার আলী, ক্যান্সার সেন্টারের এন্ড্রিএ মরিস ও  ক্যালী ম্যাককি।
অনুষ্ঠানের খাবারের স্পোন্সার ছিলেন নাহিন স্পাইস সেন্টার কার্ডিফ। অন্যান্য কমিউনিটির সাথে কার্ডিফ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে প্রবীন মুরব্বী আলহাজ্ব আব্দুল মজিদ, কমিউনিটি লিডার আনোয়ার আলি, বাংলাটিভির ওয়েলস এম্বেসেডর মকিস মনসুর আহমদ, ব্যবসায়ী আনা মিয়া, ড: সৈয়দ আব্দুল লতিফ, জেসমিন চৌধুরী, মনওয়ারা আলি, ড: বাবলিন মল্লিক, এম আকতারুজ্জামান, বাংলা টিভির সাংবাদিক মো: রফিকুল ইসলাম, গোলাম মর্তুজা, লিয়াকত আলি, নীপু কুরেসী, কাজী মো: শাহজাহান, শেখ মো: আনোয়ার, মল্লিক মোসাদ্দেক আহমদ, এস আই চৌধুরী বাবলু, সেলিম আহমদ, আবুল কালাম মুমিন, আব্দুল ওয়াহিদ বাবুল, রকিবুর রহমান, কামরুল ইসলাম, সৈয়দ শামসুল হক রানু, খাজা মিয়া ও আবুল কালাম শামীমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button