বাসে চড়েই লন্ডন ঘুরলেন মমতা

Momotaপ্রতিনিধি দলকে সাথে নিয়ে বাসে চড়েই লন্ডনে ঘুরছেন মুখ্যমন্ত্রী মমতা।  সঙ্গে কলকাতার মেয়র, পুলিশ কমিশনারসহ প্রতিনিধি দল।
বিকেল চারটায় সেন্ট জেমস কোর্ট হোটেল থেকে গর্ডন স্কোয়্যারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি।  বাসে যেতে যেতেই রবীন্দ্রসঙ্গীতের সুরে গলা মেলানো। গর্ডন স্কোয়্যারে পৌঁছে রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দেন মুখ্যমন্ত্রী।
এবিপির আশাবুল হোসেনের লেখা এক প্রতিবেদনে এ কথা জানা গেছে।
এরপর স্কুল অফ আফ্রিকান স্টাডিজের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে বাংলায় রবীন্দ্রনাথের কবিতা পাঠ করে শোনান ইংরেজ অধ্যাপক।  সেখান থেকে প্রতিনিধি দলকে নিয়ে মুখ্যমন্ত্রী যান পার্লামেন্ট স্কোয়ারে।
গান্ধী মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি।  ফের বাসে করেই হোটেলে ফেরেন মুখ্যমন্ত্রী।  হোটেলের কনফারেন্স রুমে তারই উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের স্মরণে একটি শোকসভার আয়োজন করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button