স্কার্ফ পরায় লন্ডনে মুসলিম নারী আক্রান্ত

Hijabস্কার্ফ পরায় লন্ডনে এক মুসলিম নারী আক্রান্ত হয়েছেন। একদল নারী তাকে গালিগালাজ, ঘুষি, লাথি মারে। দক্ষিণ লন্ডনে ইসলামি প্রাথমিক বিদ্যালয় আল-খায়ের স্কুল থেকে বাচ্চাদের নিয়ে আসার সময় তিনি এই ‌’বর্ণবাদী’ হামলার শিকার হন। ইভিনিং স্ট্যান্ডার্ড পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে।
পত্রিকাটিতে বলা হয়েছে, তিনি বৃহস্পতিবার তার দুই শিশু সন্তানকে স্কুল থেকে নিয়ে আসার সময় তিন নারী তাকে প্রথমে গালাগাল এবং পরে তার ওপর হামলা চালায়। এই নারী পত্রিকায় তার পরিচয় প্রকাশ করতে রাজি হননি। তিনি পরিচয় প্রকাশ না করেই বলেন, তারা তার স্কার্ফও খুলে নেয়।
পুলিশ জানিয়েছে, হামলার সাথে জড়িত থাকার সন্দেহে ১৮ ও ৩৫ বছরের দুই নারীকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button