রাজকীয় ভাই-বোন

Prince Georgeএকদিন ব্রিটেনের রাজ সিংহাসনে বসবে সে। রাজ্যের পুরো ভার থাকবে তার ওপরই। কিন্তু এই মুহূর্তে সে শুধুই আদুরে ছোট বোনের ভাই। কচি হাতের উপর তুলে নিয়েছেন বোনকে। বোন প্রিন্সেস শালর্টকে কোলে নিয়ে বসে আছেন বড় ভাই প্রিন্স জর্জ। রাজকীয় ভাই-বোনের এই অসাধারণ মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন মা ক্যাট।
গত মাসে জন্ম হওয়ার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে প্রিন্সেস শালর্টের ছবি প্রকাশ করা হলো।শনিবার রাতে কেনইস্টন প্যালেস থেকে চারটি ছবি প্রকাশ করা হয়। ছবিগুলো মে মাসের মাঝামাঝি সময় তোলা হয়েছে।
এর আগে ২ মে জন্মের চার ঘণ্টা পর সাদা একটি চাদরে মোড়ানো অবস্থায় মায়ের কোলে দেখা গিয়েছিল শার্লটকে।
প্রিন্স উইলিয়ম ও ক্যাট তাদের সন্তানের ব্যাপারে খুব যত্নশীল। সন্তানদের প্রতিদিনকার জীবন-যাপনে কোনো ধরণের ব্যাঘাত না ঘটে তাই আগেই সতর্ক করে দিয়েছেন। এই দম্পতি জানিয়েছেন, বাইরে বের হওয়ার পর যদি কোনো ফটোগ্রাফার তাদের সন্তানদের ছবি তোলেন তবে তার বিরুদ্ধে আইনীব্যবস্থা নিবেন।
ছবিগুলো দেখে মনে হচ্ছে, ক্যাট চান তার ছেলে-মেয়ে আট-দশটা সাধারণ পরিবারের মতো বেড়ে উঠুক।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button