সশস্ত্র যুবককে যে ভাবে ধরলো লন্ডন পুলিশ (ভিডিও)

London Policeআতঙ্কিত হওয়ার মতো দৃশ্য ধরা পড়েছে একটি ভিডিওতে। লন্ডনের হ্যাকনে’র হক্সটন এলাকার একটি বাড়িতে ঢোকার চেষ্টা করছিল ২৬ বছর বয়সী এক যুবক। ছুরি হাতে ওই যুবককে দেখতে পেয়ে তাকে চ্যালেঞ্জ করে পুলিশ। কিন্তু পুলিশের নির্দেশ মানতে অস্বীকার করে সে।
পুলিশ পিপার স্প্রে ছুড়েও দমাতে পারে নি তাকে। উল্টো ছুরি হাতে পুলিশের দিকে ছুটে আসে সে। গুলি ছুড়তে অপারগ পুলিশকে এ সময় আত্মরক্ষার্থে পিছু হটতে দেখা যায়। পরে উপায়ান্তর না দেখে টেজার গান দিয়ে কাবু করা হয় তাকে।
পরে হত্যা চেষ্টার অপরাধে ওই যুবককে আটক করে নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button