নিজের গর্ভে জন্ম দিলেন ভাই-বোনকে

Elenনিজ গর্ভে অন্যের সন্তান ধারণ করার ঘটনা এখন বিশ্বের অনেক দেশেই ঘটছে। অন্যান্যদের মতো নিজ গর্ভে অন্যের সন্তান ধারণ করলেও ব্রিটিশ নারী এলেন একটু ব্যতিক্রমই। কারণ, নিজ গর্ভে ভাই-বোনকে ধারণ করেছেন তিনি!
ডেইলিমেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪৬ বছর বয়সী এলেন ব্রাউনের তিন ‘সন্তান’ হলেও আনুষ্ঠানিকভাবে তিনি শুধু এক কন্যার জননী। বাকি দুইজন তার ভাই ও বোন। কারণ, এলেন তার মা জেনি ব্রাউন (৬৫) ও সৎ বাবা টনির (৫৪) ডিম্বাণু এবং শুক্রাণু ধারণ করে জন্ম দিয়েছেন তাদের।
এলেনের গর্ভে জন্ম নেওয়া জমজ ভাই-বোন এলেক্স ও রুথ প্রথম দিকে অবশ্য এলেনকে মা বলেই ডাকতেন। পরে তারা বুঝতে পারলে নিজেদের ‘শুধরে’ নেন।
একই ভুল করেছিলেন এলেনের মেয়ে ম্যাডিও (১৭)। প্রথমে এলেক্স (১২) ও রুথকে (১২) ভাই-বোন হিসেবে মনে করলেও এখন মামা-খালা হিসেবেই সম্বোধন করেন।
জেনি জানান, বয়সে ১১ বছরের ছোট সহকর্মী টনির সঙ্গে এক সময় তার সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক গভীর হলে এক সঙ্গে বসবাস করা শুরু করেন তারা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button