নাম ট্রেডমার্ক করে রাখছেন স্টিফেন হকিং

stephenব্রিটিশ পদার্থবিজ্ঞানী ৭৩ বছর বয়সী স্টিফেন হকিং তার নাম ট্রেডমার্ক করতে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিসে আবেদন করেছেন। এতে কোনো ব্যবসায়িক কাজে হকিংয়ের নাম ব্যবহার করতে অনুমতি নিতে হবে। নাম ভাঙিয়ে অবৈধভাবে পণ্য বিক্রি রোধে এ পদক্ষেপ নিচ্ছেন তিনি। বর্তমানে ক্যামব্র্রিজ বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ম্যাথমেটিকস অ্যান্ড থিওরিটিক্যাল ফিজিকস বিভাগে গবেষণা পরিচালকের দায়িত্বে রয়েছেন হকিং। দ্য সানডে টাইমসের খবরে বলা হয়, হকিং মূলত দাতব্য কাজে ব্যবহারের জন্য নাম ট্রেডমার্ক করাচ্ছেন। এতে পদার্থবিদ্যার প্রসার, বা মটর নিউরন রোগের গবেষণার জন্য কোনো সংস্থা তৈরি করার সুযোগ হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button