৯ ব্রিটিশ মেডিকেল শিক্ষার্থী আইএসে যোগ দিতে সিরিয়ায়

Britishব্রিটেনের ৯ মেডিকেল শিক্ষার্থী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে সিরিয়ায় গিয়েছেন বলে জানিয়েছে ব্রিটেনের ওবজারভার নিউজ। শনিবার এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা আইএস নিয়ন্ত্রিত হাসপাতালে কাজ করছেন।
ওই শিক্ষার্থীরা হলেন- মামুন আব্দুল কাদির, নাদা সামি কাদের, রওয়ান কামাল জয়নুল আবেদিন, তাসনিম সুলায়মান হোসেইন, ইসমাইল হামাদুন, তামের আহমেদ আবু সেবাহ, মোহাম্মাদ উসামা বাদরি মোহাম্মাদ, হিশাম মোহাম্মাদ ফাদাল্লাহ এবং সামি আহমেদ কাদির। তাদের সবার বয়স ২০ বছর অথবা তার চেয়ে কম।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ৯ শিক্ষার্থীর মধ্যে ৪ জন নারী এবং ৫ জন পুরুষ রয়েছেন। তারা গত সপ্তাহে তুরস্কের সীমানা পার হয়ে সিরিয়ায় প্রবেশ করেছেন। তারা ব্রিটেনের নাগরিক হলেও তাদের মূল বাড়ি সুদানে। সেখানেই তারা লেখাপড়া করতেন।
তুরস্কের বিরোধী রাজনীতিবিদ মেহমেত আলী এডিবোগলু ওই শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন। তারা মেহমেতকে জানিয়েছেন, শিক্ষার্থীদের ফেরত আনার জন্য তারা চেষ্টা করছেন।
ব্রিটেনের সিকিউরিটি সার্ভিসের মতে, ৬০০ এর মতো ব্রিটিশ নাগরিক ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেয়ার জন সিরিয়া ও ইরাকে গেছেন। এর মধ্যে ‘জিহাদি জন’ও রয়েছেন। এই জনকে আইএসের প্রকাশিত বিভিন্ন শিরোশ্ছেদের ভিডিওতে দেখা গেছে।
সমপ্রতি ৩ ব্রিটিশ স্কুল শিক্ষার্থী বাড়ি ত্যাগ করে যাওয়া বেশ আলোচনার সৃষ্টি করেছে।
ধারণা করা হচ্ছে, তারা আইএসে যোগ দেয়ার জন তুরস্ক থেকে সিরিয়ায় গেছেন। তাদের পরিবার ও ব্রিটিশ কর্তৃপক্ষ তাদেরকে ফিরে আসার জন বারবার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button