ব্রিটেনের জাতীয় নিরাপত্তায় হুমকি রাশিয়া : ফিলিপ হ্যামন্ড

Philipsব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড দাবি করেছেন, যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার জন্য  মহা-হুমকি হয়ে উঠেছে রাশিয়া।
লন্ডনে রয়েল ইউনাইটেড সার্ভিসেস ইন্সটিটিউটে দেয়া ভাষণে এ দাবি করেছেন তিনি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাশিয়া সামরিক সক্ষমতা আধুনিকীকরণের ফলে তা ব্রিটেনের জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে।
তিনি আরো বলেন, অস্ত্র ও সামরিক বাহিনীকে অত্যন্ত দ্রুত গতিতে আধুনিকীকরণ করছে রাশিয়া একই সঙ্গে দেশটির সামরিক বাহিনী আগ্রাসী ভূমিকা নিচ্ছে ও রুশ সামরিক বিমানগুলো ন্যাটো দেশগুলোর সার্বভৌম বিমানসীমা লঙ্ঘন করছে, সব মিলিয়ে তা ব্রিটেনের জন্য যথেষ্ট উদ্বেগজনক হয়ে উঠছে।
ব্রিটেনের জন্য একমাত্র মহা-হুমকি হয়ে উঠার আশংকা রাশিয়ার এ জাতীয় আচরণ থেকে ফুটে উঠছে বলেও দাবি করেন তিনি।
এদিকে, টুইটার বার্তায় এ  বক্তব্যের কঠোর  নিন্দা করেছেন যুক্তরাজ্যের রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ইয়াকোভেনকো। তিনি বলেছেন, ব্রিটিশ অভিজাত রাজনীতিবিদদের  মনে দেশটির গোয়েন্দা সংস্থা বাসা বেঁধেছে বলে যে কথা বলা হয় তা একেবারেই যথার্থ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button