তারপরও বেস্ট ম্যান

Andrewব্রিটেনের রাজ সিংহাসনের প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে এক অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করার অভিযোগ উঠেছে। কিন্তু তারপরও তার সাবেক স্ত্রী বলেছেন, প্রিন্স অ্যান্ড্রু বিশ্বের সবচেয়ে ভাল মানুষ।
প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে ওই মেয়ের অভিযোগের বিষয়টি বিশ্ব গণমাধ্যমে একটি আলোচিত বিষয়। যদিও ব্রিটেনের বাকিংহাম প্রাসাদ থেকে দুইবারের মতো বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে করা অভিযোগ ভিত্তিহীন। কিন্তু প্রাসাদ থেকে যাই বলা হোক না কেন স্বামীর সম্মান ক্ষুণ্ন না করে বরং তাকে ভাল উপাধি দিলেন প্রিন্স অ্যান্ড্রুর সাবেক স্ত্রী ডাচেস অব ইয়র্ক সারাহ ফার্গুসন। স্বামীর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর এই প্রথম মুখ খুললেন তিনি। সারাহ বললেন, তার সাবেক স্বামী প্রিন্স অ্যান্ড্রু বিশ্বের সর্বোত্কৃষ্ট ব্যক্তি। তিনি সাংবাদিকদের বলেন, ১৯৮৬ সালে প্রিন্সের সঙ্গে আমার বিয়ের মুহূর্তটা ছিল খুবই আনন্দের। তিনি আরো বলেন, প্রিন্স একজন মহত্ ব্যক্তি। ১৯৯৬ সালে প্রিন্সের সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button