লন্ডনে ঢালাও ভাবে বিক্রি হচ্ছে প্রাণঘাতী নকল মদ

নতুন বছরের আগে লন্ডন শহরের বড় বড় রাস্তায় ঢালাও ভাবে বিক্রি হচ্ছে নকল মদ। যা তৈরি হচ্ছে এমন উপকরণ থেকে যা প্রাণগাতী হতে পারে। ব্রিটেন জুড়ে নতুন বছরের আগে বিপুল পরিমাণ নকল মদের বিক্রি চিন্তায় ফেলেছে পুলিশ-প্রশাসনকে।
গাড়ি ধোয়ার রাসায়নিক ও জমাট না বাঁধতে পারে এমন উপকরণ থেকে তৈরি হচ্ছে এই নকল ভদকা। দেশজুড়ে এমন বহু নকল মদ উদ্ধার করেছে পুলিশ। শুধু ডার্বিশায়ারেই প্রায় ২০ হাজার মদের বোতলও বাজেয়াপ্ত করেছে পুলিশ। নামকরা সব ব্র্যান্ডের মদ জাল করে বিক্রি হচ্ছে। ইথানলের মতো রাসায়নিক থেকে তৈরি এই মদ পান করলে প্রাণ হারানোর আশঙ্কা করছে প্রশাসন। আর তাই লন্ডনজুড়ে জারি হয়েছে কড়া নজরদারি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button