১৮তম সন্তানের জন্ম দিতে যাচ্ছে রেডফোর্ড-নোয়েল দম্পতি

UKব্রিটেনের ল্যাঙ্কাশায়ারের সু রেডফোর্ড (৩৮) এবং নোয়েল দম্পতির ঘরে ১৮ তম সন্তানের জন্ম হতে যাচ্ছে। সন্তান সম্ভবা সু’র এই ১৮ তম সন্তানই হবে শেষ সন্তান এমনটাই পরিকল্পনা করছেন বলে জানা গেছে।
সু রেডফোর্ড জানান, তিনি খুবই আনন্দিত এবং বিচলিত। পুরো বছর অনেক কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে যাওয়ার পর বছরের শেষান্তে আশীর্বাদ স্বরূপ তার ঘরে ১৮ তম সন্তান আসতেছে।
তার স্বামী নোয়েল জানান, ক্রিসমাসে এই সন্তান হবে তাদের পারফেক্ট ক্রিসমাস গিফট। এ বছরের শুরুতে সুর মিসক্যারেজ হয়েছিলো, যাতে তিনি একেবারেই ভেঙ্গে পড়েছিলেন। নতুন সন্তানের খবরে তিনি আবারো উৎফুল্ল বলে জানান নোয়েল ।
এই দম্পতির বড় ছেলে ক্রিসের বয়স এখন ২৫ আর মেয়ে সোফির বয়স ২১, যার রয়েছে দুটি শিশু সন্তান। দুই নাতি নাতনীসহ সকলেই এক সাথে একই বাসায় থাকেন।
ব্রিটেনের মতো বহুজাতিক সমাজে এটা এক বিরল ঘটনা। কারণ এখানে সবাই আলাদা আলাদাভাবে বসবাস করেন। খুব কম ব্রিটিশ পরিবার পাওয়া যাবে, যারা মা-বাবা, ভাই বোন নিয়ে একত্রে বসবাস করেন।
সু’র স্বামী নোয়েল পেশায় একজন বেকারি ব্যবসায়ী, নিজস্ব ব্যবসা দেখাশুনা করে বিশাল পরিবার ভালোভাবেই চালাচ্ছেন বলে জানান তিনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button