গার্ডিয়ান এ প্রথম নারী সম্পাদক

Katharineসম্পাদক হিসেবে প্রথমবারের মত একজন নারীকে নিয়োগ দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। শুক্রবার সাংবাদিক ক্যাথারিন ভাইনারকে সম্পাদক হিসেবে নিয়োগ দেয় সংবাদপত্রটি। আসন্ন গ্রীষ্মে অ্যালান রুজব্রিজারের পদত্যাগের পর দায়িত্ব গ্রহণ করবেন ৪৪ বছর বয়সী ক্যাথারিন। বর্তমানে গার্ডিয়ানের যুক্তরাষ্ট্র শাখার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন ক্যাথারিন। গার্ডিয়ানের স্বত্তাধিকারী স্কট ট্রাস্ট শুক্রবার এ নিয়োগ দেন।
সংবাদ প্রতিষ্ঠানটির কর্মীদের ভোটে ক্যাথারিন নির্বাচিত হওয়ার পর এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। চূড়ান্ত তালিকায় ক্যাথারিনের প্রতিদ্বন্দ্বি ছিলেন গার্ডিয়ানের সাবেক উপ সম্পাদক এবং বর্তমানে বিবিসির নিউজ নাইট প্রোগ্রামের সম্পাদক আয়ান কাটজ।
গেল ২০ বছর ধরে গার্ডিয়ানের সম্পাদনার দায়িত্ব পালন করছেন রুজব্রিজার। তার সময়ে সংবাদপত্রটিকে প্রিন্ট থেকে ডিজিটালে রূপান্তরকরণ, যুক্তরাষ্ট্রে শাখা বিস্তার করা হয়। একইসময়ে সংবাদ প্রতিষ্ঠানটি পুলিৎজার পুরস্কারও লাভ করে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button