রাগবি বিশ্বকাপের প্রেসিডেন্ট প্রিন্স হ্যারি

Princeপ্রিন্স হ্যারি ইংল্যান্ডে অনুষ্ঠেয় রাগবি বিশ্বকাপের আয়োকজনকারী সংস্থা ইংল্যান্ড রাগবি ২০১৫-এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ইংল্যান্ডের রাজ সিংহাসনের চতুর্থ উত্তরাধিকারী ৩০ বছর বয়সী হ্যারি যুদ্ধাহতদের জন্য চার দিনব্যাপী আয়োজিত আন্তর্জাতিক একটি প্রতিযোগিতায় সফল ভূমিকা পালন করার পর তাকে এ দায়িত্ব দেয়া হল। লন্ডনে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতাটি রোববার শেষ হয়েছে।
ইংল্যান্ড রাগবি ২০১৫’র প্রধান নির্বাহী ডেবি জেভানস বলেন, ‘টুর্নামেন্টটি শুরু হবার এক বছর আগে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে প্রিন্স হ্যারি আমাদের এই আয়োজনের প্রেসিডেন্ট হতে সম্মত হয়েছেন।’
তিনি আরো জানান, ‘হ্যারি রাগবি খেলার একজন বড় ভক্ত।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button