শিক্ষকের হাত ধরে ছাত্রীর পলায়ন

UK Teacherব্রিটেনের ১৬ বছর বয়সী এক তরুণী শিক্ষার্থী জেরিমি ফ্রস্ট নামে ৩১ বছর বয়সী গণিতের এক শিক্ষকের হাত ধরে পালিয়ে ফ্রান্সে গিয়েছিল। কিন্তু, কপাল পুড়েছে প্রথম প্রেমিকের। ওই ছাত্রী নতুন করে ভালোবাসা খুঁজে পেয়েছে ২০ বছর বয়সী এক সহযোগী শিক্ষকের মধ্যে। সহযোগী ওই শিক্ষক খণ্ডকালীন নিরাপত্তা প্রহরীর দায়িত্বও পালন করেন। আর ফ্রস্ট এখন জেলের ঘানি টানছেন। তরুণীকে অপহরণের অভিযোগ এনে ফ্রস্টকে সাড়ে ৫ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। ওই তরুণীর পরিচয় প্রকাশ করা হয়নি। ভালোবাসার নতুন মানুষটি তার গালে চুম্বন দিচ্ছে, সম্প্রতি এমন একটি ছবিও অনলাইনে পোস্ট করে ওই ছাত্রী। অদ্ভুত এ কাণ্ড ঘটানোর পরও সে নিজেকে বেশ সুখী মনে করছে। ওই ছাত্রীর মাও কম যান না। তিনি বলেছেন, মেয়ের নতুন ভালোবাসার মানুষটি সত্যিই চমৎকার। আমরা তাকে আমাদের পরিবারে স্বাগত জানিয়েছি এবং আমি আমার মেয়ের জন্য অত্যন্ত খুশি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button