প্রাথমিকে বৃত্তি পেল ৫৪৪১২ শিক্ষার্থী

প্রাথমিক শিক্ষা সমাপনীর ফলাফল বিবেচনায় এবার ৫৪ হাজার ৪১২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ২১ হাজার ৯৭৮ জন মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) এবং ৩২ হাজার ৪৩৪ জন সাধারণ বৃত্তির জন্য মনোনীত হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন। ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে বৃত্তিপ্রাপ্তদের এই তালিকা করা হয়েছে। ২৫ লাখ ১৯ হাজার ৩২ জন অংশ নিয়ে এ পরীক্ষায় ২৪ লাখ ৮৩ হাজার ১৪২ জন উত্তীর্ণ হয়। আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের আলাদা পরীক্ষা নিয়ে বৃত্তি দেয়া হলেও ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্য থেকেই বৃত্তি দেয়া হচ্ছে। মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে ২০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ১৫০ টাকা করে পাবে। এছাড়া বৃত্তিপ্রাপ্ত সবাই বছরে এককালীন ১৫০ টাকা করে পাবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button