মালিককে শেষ বিদায় জানাতে হাসপাতালে প্রিয় ঘোড়া

UKপশুর প্রতি মানুষের বা মানুষের প্রতি পশুর ভালোবাসার অসংখ্য নজির আছে এই পৃথিবীতে। ব্রিটেনের উইগানে এমনই আরও একটি ভালোবাসার নজির দেখল সবাই। তবে এই ঘটনাটা এতোই আবেগের ছিল যে, চোখের জল ধরে রাখতে ব্যর্থ হন উপস্থিতরা। মালিকের মৃত্যুর আগে শেষ ইচ্ছা অনুযায়ী হাসপাতালে আসল প্রিয় ঘোড়া ব্রয়েন। শুধু তাই নয়, মৃত্যুশয্যায় থাকা শেলিকে চুমুও দিয়েছে ২৫ বছর ধরে তার পালিত ঘোড়াটি। এর কিছুক্ষণ পরেই মারা যান শেলি মার্শ।
এই ঘটনার সময় উপস্থিত হাসপাতালের স্টাফরা চোখের জল ধরে রাখতে পারেননি। হাসপাতালের একজন নার্স বলেন, ‘আমরা শেলির কাছে তার শেষ ইচ্ছা জানতে চেয়েছিলাম। তিনি আমাদের জানান তার শেষ ইচ্ছা প্রিয় ঘোড়া ব্রয়েনের সঙ্গে দেখা করা। ৭৭ বছর বয়সি এই নারীর শেষ ইচ্ছা অনুযায়ী ব্রয়েনকে আনা হয়। ব্রয়েন এসে তার মালিকের মুখে চুমু দিয়ে শেষ বিদায় জানায়।’
ব্রয়েনই শেলির পোষা একমাত্র পশু নয়। তার বোন টিনা বলেন, ‘তিনি শুধু তার প্রিয় ঘোড়া নয়, সব পশুকেই ভালোবাসতেন। তার ছয়টি ঘোড়া, তিনটি কুকুর, তিনটি বিড়াল ছাড়াও অনেকগুলো প্রাণী ছিল।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button