স্ত্রী ও দুই কিশোরী মেয়েকে হত্যা করে আত্মহত্যা

UKস্ত্রী ও দুই কিশোরী মেয়েকে হত্যা করে বাবা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। ব্রিটেনের ব্র্যাডফোর্ডে নিজ বাড়িতে কয়েক দিন আগে এই ঘটনা ঘটলেও পুলিশ মঙ্গলবার পচা লাশ উদ্ধার করেছে।
ডেইলি মেইল অনলাইন জানিয়েছে, জ্যাতিন্দ্র লাদের (৪৯) তার স্ত্রী দাক্ষা (৪৪) ও তৃষা (১৯) ও নিশাকে (১৭) হত্যা করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ভারতীয় বংশোদভূত পরিবারটিকে গত রোববার দিওয়ালি উদযাপন করতে দেখা গেছে। মৃত দম্পতি ব্র্যাডফোর্ড সিটি কাউন্সিলে কাজ করছিলেন। আর তৃষা পড়াশোনা করছিলেন লিডস বিশ্ববিদ্যালয়ে। নিশা সম্প্রতি জিসিএসই পরীক্ষা দিয়েছে।
প্রতিবেশীরা জানিয়েছে, পরিবারটি আট বছর আগে সেখানে বাস করা শুরু করে। তারা তাদেরকে ‘প্রাণবন্ত লোক’ হিসেবে অভিহিত করেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button