ব্রিটিশ কোটিপতি ছেলেমেয়েকে কানাকড়িও দিয়ে যাননি

welthymanকিংবদন্তী ব্রিটিশ টেলিভিশন ব্যক্তিত্ব ব্রুস জোসেফ ফোরসিথ তার ১১৭ মিলিয়ন পাউন্ড সম্পদের পুরোটাই দিয়ে গেছেন তৃতীয় স্ত্রী লেডি উইলনেলিয়া মার্সেড’কে (৬০ )। কিন্তু ব্রুসের ৬ ছেলেমেয়ের মধ্যে ডেব্বি, জুলি, লরা যারা ছিলেন তার প্রথম স্ত্রী পেনি কালভার্টের ঘরের, কিংবা দ্বিতীয় স্ত্রী এ্যান্থিয়া রেডফার্নের ঘরে চার্লট্টি, লুইসা ও এমনকি তৃতীয় স্ত্রীর ঘরে জনাথন জোসেপকে কোনো কিছু দিয়ে যাননি।
স্যার ব্রুস ফোরসিথ’এর বিধবা স্ত্রী উইলনেলিয়া বলেন, ‘প্রথম দর্শনেই তিনি আমাকে নাচতে বলেছিলেন এবং আমি আর পিছনে ফিরে তাকাইনি’।
ব্রুস পেনি কালভার্টকে বিয়ে করেন ১৯৫৩ সালে এবং এ বিয়ে টিকে থাকে ১৯৭৩ সাল পর্যন্ত। এরপর এ্যান্থিয়া রেডফার্মকে বিয়ে করেন ১৯৭৩ সালের মাঝামাঝি যা স্থায়ী ছিল ১৯৭৯ পর্যন্ত এবং ১৯৮৩ সালে উইলনেলিয়াকে বিয়ে করেন, তাও টেকে ২০১৭ সাল পর্যন্ত। ব্রুসের ৯ নাতি নাতনি রয়েছে এবং তাদের ভাগ্যে কিছু জোটেনি। গত বছর জুলাইতে ব্রুস তার বাড়িতে মারা যান এবং এসময় তার ছেলেমেয়েরা তার পাশেই ছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button