ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে স্পিকার শিরিন শারমিন

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। স্থানীয় সময় বুধবার রাতে ‘উইমেন এমপিস অব দ্য ওয়াল্ড’ সম্মেলন উপলক্ষে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে দেখা হয় দুজনের।

বিট্রিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র অফিশিয়াল টু্ইটার একাউন্ট থেকে বৃহস্পতিবার সম্মেলনে আগতদের চারটি ছবি প্রকাশ করা হয়। এতে এক নম্বর ছবিটিই মে ও শিরিন শারমিনের।

ছবিগুলোর ক্যাপশনে থেরেসা মে লিখেছেন, ‘গত রাতে এখানে আসা নারীরা বিভিন্ন জাতি, সংস্কৃতি ও পটভূমির প্রতিনিধিত্ব করছেন। আমাদের জীবন যাপন আলাদা, বিশ্বাস আলাদা কিন্তু সবাই আমরা জনগণের জন্য কাজ করছি।’

নারী এমপিদের ১০০ বছর উদযাপন উপলক্ষে এবারের সম্মেলনটি আয়োজন করা হয়।

এর আগে মঙ্গলবার লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সম্মেলন শেষে ১০ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে শিরীন শারমিন চৌধুরীর।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button