লস অ্যাঞ্জেলেসেও স্বস্তিতে নেই হ্যারি-মেগান!

ব্রিটেনের রাজসিংহাসনের দাবিদারদের একজন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল রাজপরিবার ছেড়েছেন তিন মাস আগে। রাজকীয় দায়িত্ব ছাড়ার পর কিছুদিন কানাডায় থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে থাকতে শুরু করেছিলেন হ্যারি-মেগান দম্পতি। কিন্তু সেখানেও স্বস্তিতে নেই দুজনের কেউ। সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ব্রিটেনের পরিবারের সঙ্গে বন্ধন ছিন্ন করে অনেকটাই ‘কষ্টে’ আছেন তিনি। অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের বাড়িতে মানিয়ে নিতেও একধরনের ‘যুদ্ধ’ করতে হচ্ছে মেগান মার্কেলকে। মেগান নাকি অনেকটাই অন্তর্মুখী হয়ে পড়েছেন।
বর্তমানে এই দম্পতি মার্কিন তারকা টেইলর পেরির লস অ্যাঞ্জেলেসের ১৮ মিলিয়ন ডলারের (১৫ কোটি ৩০ লাখ টাকা) সুবৃহত্ অট্টালিয়ায় থাকছেন। ব্রিটিশ গণমাধ্যম সানডে মিররের খবরে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, হ্যারি-মেগান দম্পতি তাদের নতুন জীবনে ভীষণ টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছেন। মেগান অনেকটাই চুপ হয়ে গেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ সূত্র বলেন, ‘আমার মনে হয় মেগান খুবই মানসিক বিষণ্নতায় ভুগছেন এবং নিজের সঙ্গে নিজে যুদ্ধ করছেন।’ অন্যদিকে প্রিন্স হ্যারি গত মাসে নিজের ভাইয়ের জন্মদিনে থাকতে পারেননি বলেও হয়তো তার মধ্যে কষ্ট দানা বেঁধেছে।
মূলত রাজকীয় জীবনে মেগান চরম অসন্তুষ্ট থাকার কারণেই তারা রাজপরিবার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। রাজপরিবারের বাঁধাধরা নিয়মের সঙ্গে খাপ খাওয়াতে পারছিলেন না তিনি। রাজপরিবারের বিষয়ে সংবাদমাধ্যমের অতি আগ্রহের কারণেও বিরক্ত ছিলেন এই দম্পতি। কেননা, এটি তাদের স্বাধীন চলাফেরায় প্রতিবন্ধকতা তৈরি করেছিল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button