ঢাবি উপাচার্যের সাথে ব্রিটিশ শিক্ষাবিদের সাক্ষাৎ

DBব্রিটেনের ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ইয়র্ক ম্যানেজমেন্ট স্কুলের একাউন্টিং এন্ড ফিন্যান্স বিভাগের শিক্ষক ড. কিথ এন্ডারসন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সাথে তাঁর অফিসে সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লি¬ষ্ট বিষয়াদি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইয়র্ক বিশ^বিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা করেন।
এসময় তাঁরা উভয় বিশ^বিদ্যালয়ের মধ্যে বিদ্যমান দ্বি-পাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button