ব্রিটেন সফরে ভয় পাচ্ছেন ট্রাম্প !

Trumpসম্প্রতি ব্রিটেনের নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্রিটেন সফর পিছাতে হচ্ছে! ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানে প্রকাশিত খবরে বলা হয়েছে, সফরে এসে বিক্ষোভে পড়তে পারেন, সেই আশঙ্কায় ব্রিটেন সফর পিছাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিটেন সফর পিছানোর ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে-কে ফোন করে জানিয়েও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মে-র ডাওনিং স্ট্রিট অফিসের এক সূত্র থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতেই এই তথ্য নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে গার্ডিয়ান। ব্রিটেনের সাধারণ নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে প্রধানমন্ত্রী টেরেসা মে-র কনজারভেটিভ দল। যদিও বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে তারা। যদিও যথেষ্ট সংখ্যক আসন পায়নি বিরোধী জেরেমি করবিনের দলও।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button