রয়েল বেবির নামে কয়েন

Coinব্রিটিশ রাজপরিবারের তৃতীয় উত্তরাধিকার রয়েল বেবি জর্জের নামে কয়েন প্রকাশিত হয়েছে। জর্জের নামে তৈরি এই কয়েনটির ছবি এবারও তুলেছেন তার নানা মাইকেল মিডলটন। এর আগেও প্রিন্স জর্জের প্রকাশিত ছবিগুলোর বেশিরভাগই তুলেছিলেন কেটের বাবা সাবেক বৈমানিক মাইকেল মিডলটন।
ব্রিটিশ রাজ শিশুর নামে করা পাঁচ পাউন্ডের এই কয়েনের একপাশে রয়েছে জর্জের নাম আর অন্যপাশে রয়েছে তার পরদাদী রানী দ্বিতীয় এলিজাবেথের ছবি। পাঁচ পাউন্ড মূল্যমানের হলেও বাজারে এই কয়েন পাওয়া যাবে আট পাউন্ডে।
সোনালী ও রুপালি রঙে প্রিন্স জর্জের নামে করা মোট ১০০০ কয়েন বাজারে ছাড়া হয়েছে।
উল্লেখ্য, ব্রিটিশ রাজ পরিবারের তৃতীয় উত্তরসূরি প্রিন্স জর্জ এ বছরের ২২ জুলাই জন্মগ্রহণ করেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button