তথ্যমন্ত্রীর ওপর হামলায় যুক্তরাজ্যের দুঃখ প্রকাশ

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে যুক্তরাজ্য। শুক্রবার ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের সাউথ এশিয়ান ডেস্কের এক কর্মকর্তা যুক্তরাজ্যে নিযু্‌ক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েসের কাছে টেলিফোন করে দুঃখ প্রকাশ করেন।
মিজারুল কায়েস বলেন, তথ্যমন্ত্রীর ওপর হামলার বিষয়ে অবহিত হওয়ার পর দেশটির ফরেন অফিস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। ভবিষ্যতে এ বিষয়গুলোর প্রতি যুক্তরাজ্য আরো বেশি সতর্ক থাকবে বলেও জানায় যুক্তরাজ্যের ফরেন অফিস। সম্প্রতি যুক্তরাজ্যে ‘মুক্ত সংলাপ’ নামের একটি সরাসরি সমপ্রচারিতব্য অনুষ্ঠানে অংশ নিতে স্টুডিওর লবিতে অপেক্ষা করছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় অজ্ঞাতনামা দুই যুবক মন্ত্রীর ওপর হামলা চালায়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button