ক্যামেরনের ছাত্রজীবনের তথ্য ফাঁস হওয়ায় তোলপাড়

Cameronব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ছাত্রজীবনের একটি ‘কুকীর্তি’ ফাঁস হওয়ার পর তোলপাড় সৃষ্টি হয়েছে। তার ওই কুকর্ম এতোটাই জঘণ্য যে তা মুখে বলতেও অনেকের লজ্জা লাগে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র হিসেবে ডেভিড ক্যামেরন যা যা করেছেন, তার অনেক কিছুই ধরা পড়েছে একটি নতুন বইয়ে। যা প্রকাশ্যে আসার পরে অনেকেরই চক্ষু চড়কগাছ। ডাউনিং স্ট্রিট অবশ্য গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে।
‘কল মি ডেভ : দ্য আনঅথরাইজড বায়োগ্রাফি’ নামে সেই বইটি লিখেছেন কনজারভেটিভ পার্টির প্রাক্তন ডেপুটি চেয়ারম্যান লর্ড অ্যাশক্রফট।
বইয়ে দাবি করা হয়েছে, পিয়ার্স গেভসটন সোসাইটি নামে একটি ‘খতরনাক’ দলের সদস্য ছিলেন ক্যামেরন। কুখ্যাত বুলিংডন ক্লাবেও তার নাম লেখানো ছিল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button