মুসলিম বিশ্বকে রমজানের শুভেচ্ছা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

Cameronপবিত্র রমজান উপলক্ষে যুক্তরাজ্যসহ বিশ্বের সব দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বুধবার এক ভিডিও বার্তায় বিশ্বের সব মুসলমানকে তিনি এই শুভেচ্ছা জানান।
ক্যামেরুন বলেন, ‘পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সমস্ত প্রান্তের মুসলিম সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। নিজেদের বিশ্বাসের ভিতকে শক্ত করতে এই সময় ব্রিটেন ও মুসলিম সম্প্রদায়ের মানুষের উচিত এক হয়ে কাজ করা।
উল্লেখ্য, সম্প্রতি ইউরোপে তীব্র গরমের কথা মাথায় রেখে ব্রিটেন মুসলিম সংস্থার পক্ষ থেকে রমজান মাসে রোজা থাকার সময়সীমা কমানোর দাবি উঠেছিল। তবে এই ব্যাপারে এখনও স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কেউ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button