বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র সম্বর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠিত

গতকাল বুধবার (১৭ই জুন) সন্ধ্যায় বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল (ইউকে)-এর উদ্যোগে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নবনির্বাচিত স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মোসতাক আহমদ এবং ডেপুটি স্পিকার কাউন্সিলর ইকবাল হোসেনের সম্মানে এক সম্বর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল (ইউকে)-এর সভাপতি জনাব আব্দুল মুকিতের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব ফয়সাল আহমদের দক্ষ সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন জনাব মাওলানা আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপায়ার পার্টির চেয়ারম্যান, বিশিষ্ট কমিউনিটি নেতা ও সাংবাদিক জনাব কে. এম. আবু তাহের চৌধুরী। সম্বর্ধিত অতিথিদ্বয়ের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন সলিসিটর জনাব ইয়াওর উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জনাব সেলিম হোসেন, জনাব আব্দুর রহিম বেগ, বিশিষ্ট আলেম অধ্যাপক আব্দুল কাদির সালেহ, লায়েক মিয়া, জনাব দারা মিয়া, শহীদুজ্জামান, অধ্যাপক আব্দুল হাই, আছাদুজ্জামান শাহীন, কমিউনিটি নেতা জনাব খালেদ চৌধুরী, জনাব মশিউর রহমান, ফারুক আহমদ, মাহদী হাসান, শেরওয়ান আলী, হালিমুল ইসলাম, ময়নুল ইসলাম এবং তয়াহিদুর রহমান টিপু, প্রমুখ।
সভায় সম্বর্ধিত অতিথি ব্যারিস্টার মোসতাক আহমদ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি উপস্থিত সুধীজনকে মূলধারার রাজনীতিতে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়ে বাংলাদেশি কমিউনিটির কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button