আয়ারল্যান্ডে পানিকরের বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভ

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে পানিকরের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। আয়ারল্যান্ডের সরকারের পানিকর আরোপের বিরুদ্ধে ছয় মাসের মধ্যে এই প্রথম বিক্ষোভ হল। রাইটটুওয়াটার নামের একটি সংস্থা এ বিক্ষোভের আয়োজন করেছে। বিতর্কিত পানিকর আরোপের পর এ দিয়ে দেশটিতে পঞ্চম দফা বিশাল বিক্ষোভ  হল।
ডাবলিনের পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলের দু’টো স্থানে বিক্ষোভকারীরা সমবেত হয়েছে। পরে বিক্ষোভকারীরা ডাবলিন নগরী প্রদক্ষিণ করে।
খাবার পানি এবং পয় নিষ্কাসন জাতিসংঘ ঘোষিত মৌলিক মানবাধিকারের অংশ বলে দাবি করে বিক্ষোভকারীরা। এ অনুযায়ী পদক্ষেপ নেয়ার জন্য আয়ারল্যান্ডের সরকারের প্রতি আহ্বান জানানো হয়।   বিক্ষোভে অন্তত এক লাখ মানুষ যোগ দিয়েছে বলে আয়োজকরা মনে করছেন। পানিকর তুলে নেয়া ছাড়াও স্বাস্থ্যসুবিধা দেয়ার এবং  শিক্ষা ও আবাসন সংকটসহ সামাজিক সমস্যা দূর করার দাবি জানায় বিক্ষোভকারীরা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button