লকডাউনে বেড়েছে অর্থ জালিয়াতি ও সাইবার ক্রাইম

করোনা ভাইরাসের সংক্রমণ থামাতে লকডাউন চলছে ব্রিটেনে। এতে দেশটিতে বেড়েছে ইন্টারনেটভিত্তিক অপরাধ। এছাড়া অনলাইনে শিশুদের ওপর যৌন হেনস্থার ঘটনাও বেড়েছে।
ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিতি প্যাটেল জানান, লকডাউন চলাকালীন দেশটিতে কমপক্ষে ১.৮ মিলিয়ন পাউন্ডের অর্থ জালিয়াতি হয়েছে। একইসঙ্গে তিনি অনলাইনে যারা শিশুদের হেনস্থা করছে তাদেরকেও সাবধান করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিটেনের জাতীয় পুলিশ প্রধানের সঙ্গে মিলে সংবাদ সম্মেলন করেন।
এতে তিনি জানান, শুধুমাত্র ওয়েস্ট মিডল্যান্ডসেই গত দুই সপ্তাহে ৪০০ জনেরও বেশি অপরাধীকে গ্রেপ্তারে সক্ষম হয়েছে পুলিশ। তবে কঠিন হাতে লকডাউন নিশ্চিতের অভিযোগ এসেছে পুলিশের বিরুদ্ধে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পুলিশের কর্মকাণ্ড আবারো পর্যালোচনা করে দেখা হবে। তারা নাগরিকদের অযথা হয়রানি করলে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button