উসকানি দেবেন না, ট্রাম্প প্রতিশোধ নিতে পারেন: ইরানকে ব্রিটেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উসকানি দেবেন না, তিনি প্রতিশোধ নিতে পারেন বলে ইরানকে সতর্ক করেছে ব্রিটেন। সোমবার ব্রিটেন ইরানকে বলে, যুক্তরাষ্টের সঙ্গে সমাধান ছোট করে দেখবেন না। সতর্ক করছি যদি, আমেরিকান স্বার্থে আঘাত হানা হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রতিশোধ নেবে। জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সমাবেশে এক ফাঁকে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট সাংবাদিকদের বলেন, আমি ইরানিদের বলছি, যুক্তরাষ্ট্রের বিষয়ে সমাধান ছোট করে দেখবেন না।

তিনি বলেন, আমরা ইরানের সঙ্গে যুদ্ধ চাই না। কিন্তু যদি আমেরিকার স্বার্থে আঘাত করা হয়, তাহলে তারা প্রতিশোধ নেবে। কিছু কিছু বিষয়ে ইরানিদের খুবই সতর্কতার সঙ্গে চিন্তা করতে হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button