রানীর কাছে ক্ষুদে ফুটবল ভক্তের চিঠি

ব্রিটেনের রাজপরিবারের রানীর কাছে চিঠি পাঠিয়েছেন এক মেয়ে ফুটবল ভক্ত।  এফএ কাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে টিকিটের জন্য চার্লি পিয়ারস নামে আর্সেনালের এই ক্ষুদে ভক্ত চিঠি পাঠান।
৩০ মে ওয়েম্বলিতে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালের খেলা দেখতে তার বান্ধবী লিও মারফি ও নিজের জন্য ২টি টিকিট পেতে চার্লি পিয়ারস রানীর কাছে ৫ মে চিঠিটি পাঠিয়েছিল।  শুক্রবার এ চিঠির উত্তর দেয় বাকিংহাম প্রাসাদ।  চিঠির উত্তরে রানী তাকে ধন্যবাদ জানান।
বাকিংহাম প্রাসাদের এক সিনিয়র কর্মকর্তা রানীর বরাত দিয়ে চিঠির প্রতিউত্তরে বলেন, প্রিয় চার্লি, রানী তোমার চিঠি পেয়েছেন এবং তিনি তোমার প্রশংসা করেছেন।  তবে টিকিট পাওয়ার ব্যাপারে কোনো সহায়তা করা সম্ভব নয়।  এ জন্য বাকিংহাম প্রাসাদ দুঃখিত।
ওই কর্মকর্তা এও বলেন, টিকিট তোমার বান্ধবী লিও মারফি ও তোমাকেই সংগ্রহ করতে হবে।  তবে রানী তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।  টিকিট সংগ্রহ করে তোমরা ফাইনাল খেলাটি দেখে উপভোগ করবে এমন  আশা প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button