অস্ট্রেলিয়ায় সেনা দায়িত্ব শেষে দেশে ফিরছেন হ্যারি

Prince Harryঅস্ট্রেলিয়ার সামরিক বাহিনীতে বিশেষ দায়িত্বে নিয়োজিত থাকার সমাপ্তি টেনেছেন প্রিন্স হ্যারি। এ উপলক্ষে সিডনিতে একটি প্রকাশ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীতে তার দায়িত্ব পালন শেষে তিনি এখন যুক্তরাজ্যে ফিরছেন।
স্থানীয় সময় বুধবার সিডনির অপেরা হাউজের ওই অনুষ্ঠানে হ্যারিকে স্বাগত জানান অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের প্রিমিয়ার মাইক বেয়ার্ড। অস্ট্রেলিয়ায় হ্যারির সর্বশেষ এই আনুষ্ঠানিক কাজে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে কিছু সময় ব্যয় করেন।
সিডনিতে ম্যাককুয়ারি ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে হ্যারি বলেন, ‘তিনি অস্ট্রেলিয়ায় একটি চমত্কার সময় উপভোগ করেছেন।’ অস্ট্রেলীয় সেনাবাহিনীর কথা উল্লেখ করে তিনি স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে বলেন, ‘এসব মানুষের সঙ্গে কাজ করায় আমি নিজেকে দুর্দান্ত ভাগ্যবান বলে বিবেচনা করি।’
উল্লেখ্য, বিশেষ দায়িত্বে নিয়োজিত থাকা অবস্থায় হ্যারি পার্থ এবং সিডনিতে অস্ট্রেলিয়ার সেনা ইউনিটের সঙ্গে ছিলেন। এর আগে তিনি বলেছিলেন—চলতি বছরের জুনে তার সামরিক জীবন শেষ হওয়ার ঘোষণা দেয়ার পর তিনি একটি ‘নতুন অধ্যায়ের’ দিকে তাকিয়ে আছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button