এবার ডায়ানার মা হচ্ছেন কেট !

Kateব্রিটিশ রাজপরিবারে আসছে নতুন অতিথি। প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন অপেক্ষা করছেন দ্বিতীয় রাজশিশুর জন্য। এর মধ্যেই জানা গেছে, এবার কন্যাশিশুর জন্ম দিতে যাচ্ছেন কেট মিডলটন। মাত্র দেড় বছর আগে সেন্ট মেরি হাসপাতালে প্রিন্স জর্জের জন্ম দিয়ে সারা পৃথিবীতে খুশির বন্যা এনেছিলেন রাজদম্পতি। যেন মনে হয় গতকালের ঘটনা। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই নতুন শিশুকে স্বাগত জানাতে প্রস্তুত ডিউক অ্যান্ড ডাচেস অব ক্যামব্রিজ। ২১ সপ্তাহের স্ক্যান রিপোর্ট বলছে নতুন অতিথি কন্যা। শুরু হয়েছে নাম নিয়ে তোড়জোড়। প্রাসাদ সূত্রে জানা গেছে, প্রিন্সেসের নাম হবে ডায়ানা। তবে কেট ও উইলিয়ামের পছন্দ এলিজাবেথ। মেরি জাতীয় ঐতিহ্যগত নাম। সবকিছুই ঠিক হবে রাজকুমারীর আলোর মুখ দেখার পর। -ওকে ম্যাগাজিন

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button