ব্রিটিশ ‘বখাটে’ কুকুরের কাণ্ড

ছেলেরা যখন অসত্ উদ্দেশ্য নিয়ে মেয়েদের উত্যক্ত করে তখন তাদের ‘বখাটে’ আখ্যা দেয়া হয়। কিন্তু ব্রিটেনের এক কুকুর সেদেশের সমুদ্র সৈকতে এক বিকিনি পরিহিত তরুণীর সঙ্গে যা করেছে তাতে তাকেও ‘বখাটে’ না বলে উপায় নেই। প্রশ্ন জাগতে পারে, কি করেছে কুকুরটি? ওই তরুণী বলেন, ‘আমি সৈকতে  বালির বিছানায় একটা তোয়ালে বিছিয়ে আরামে সূর্যস্নান করছিলাম। কিন্তু কোত্থেকে সেখানে হাজির হলো এক পাঁজি কুকুর। সে আমার বিকিনির দড়ি ধরে টানাটানি শুরু করল। আমি ভয়ে পেছনের দিকে টানছি আর কুকুর সেই রশি ধরে সামনে দিকে সজোরে টানছে। কোনোরকমে ছাড়িয়ে নিতে সক্ষম হলে সে আবার এসে রশি কামড়ে ধরে টান শুরু করল। সেখানে উপস্থিত লোকজন আমাকে সাহায্য করার বদলে হেসে লুটোপুটি খাচ্ছিল। পরে কুকুরের মালিকের হস্তক্ষেপে কোনও ক্রমে লজ্জার হাত থেকে বেঁচে যাই আমি।’ -টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button