ফের রেকর্ড বৃটেনের বড় পরিবারের

UKবৃটেনের সবচেয়ে বড় পরিবারের মা সু রেডফোর্ড (৩৯) আবারও অন্তঃসত্ত্বা। এ নিয়ে তিনি ১৭তম সন্তানের মা হতে চলেছেন। একইসঙ্গে তার বড় মেয়েও দ্বিতীয় সন্তানের মা হতে চলেছে। এ নিয়ে লন্ডনে ব্যাপক আলোচনা হচ্ছে। এ খবর দিয়েছে ডেইলি মেইল। এতে আরও বলা হয়, একটি বেকারি পরিচালনাকারী রেডফোর্ড পরিবারের ইতিমধ্যে ১৬ সন্তান আছে। এর মধ্যে নয়টি ছেলে এবং সাতজন মেয়ে। খবরে আরও বলা হয়, আগামী নভেম্বরের দিকে সু রেডফোর্ডের ১৭তম সন্তান ভূমিষ্ঠ হতে পারে। এর ৫ সপ্তাহ আগে দ্বিতীয় সন্তানের মা হবে তার মেয়ে। এই পরিবার স্বনির্ভর হওয়ায় রাষ্ট্রীয় কোষাগার থেকে কোন সুযোগ-সুবিধা নেয় না। তারা একটি পুরাতন আশ্রয় কেন্দ্রে বাস করে। আলোচিত রেডফোর্ড পরিবারকে নিয়ে লন্ডনের এক চ্যানেলে প্রামাণ্য চিত্র দেখানো হয়েছে। ১৭তম সন্তানের আগমনে  সু রেডফোর্ড বলেন, আমি পরম আনন্দিত যে আমি আবারও এক সন্তানের মা হতে চলেছি। তাছাড়া, আমার মেয়ে সোফি দ্বিতীয় সন্তান জন্ম দিতে যাচ্ছে। এটা আমার পরিবারের কাছে সত্যি খুশির খবর। নতুন সন্তানের আগমনে বাবা ও ভাইবোনেরা অধীর আগ্রহ নিয়ে আছে। ছেলে সন্তানরা চায় তাদের আরেকটা ভাই হোক আর মেয়েরা চায় বোন। তবে ১৭ সন্তানের পর আবারও কোন সন্তান নিতে চান কিনা এমন প্রশ্নের জবাবে রেডফোর্ড বলেন, আমি সব সন্তানের জন্মের পর বলেছি আর কোন সন্তান নেব না। তারপরেও এতোগুলো সন্তান হয়েছে। তবে আশা করছি, এটাই শেষ সন্তান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button