দুবাইয়ে ড্রিম জব

Jobযুক্তরাজ্যভিত্তিক একটি রিয়েল এস্টেট কোম্পানি দুবাইয়ে লোক নিয়োগ দেবে। বলা হচ্ছে এটা হবে ‘ড্রিম জব’। মনোনীত ব্যক্তিদের সংযুক্ত আরব আমিরাতে ভবন বিক্রি করতে হবে। বছরে কর বাদ দিয়েই তারা বেতন পাবেন প্রায় দুই কোটি ২০ লাখ টাকা (২ লাখ ব্রিটিশ পাউন্ড)।
আরও সুবিধা হচ্ছে, এ চাকরির জন্য কোনো পেশাগত যোগ্যতার প্রয়োজন নেই। মধ্য ইংল্যান্ডের কভেনট্রিভিত্তিক কোম্পানিটি বলছে, তারা চাচ্ছে তাদের পণ্য বিক্রিতে আগ্রহী উৎসুক লোক।
কোম্পানির বিজ্ঞপ্তিতে এ সম্পর্কে বিস্তারিত বলা হয়নি। ১৪ নভেম্বর লিভারপুলে এক অনুষ্ঠানে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
তবে বলা হয়েছে, আগ্রহীদের বিপণন কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যারা উচ্চতর যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবেন তাদের বেতন বেড়ে ৩ কোটি টাকা পর্যন্ত হতে পারে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button