ব্রিটেনে মিলেছে ব্রাজিলিয়ান করোনা সংক্রমিত ব্যক্তি

টানা ৫ দিনের অনুসন্ধানের পর ব্রিটেনে ব্রাজিলিয়ান জাতের করোনাভাইরাস সংক্রমিত এক ব্যক্তির সন্ধান মিলেছে। পাবলিক হেল্থ ইংল্যান্ড জানিয়েছে, গত রোববার ব্রিটেনের অ্যামাজনীয় শহর মানাউস থেকে উদ্ভূত পি১ হিসাবে পরিচিত ব্রাজিলিয়ান জাতের করোনাভাইরাস সংক্রমিত এক ব্যক্তির সন্ধান মিলেছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের আশঙ্কা, পি১-এর বিস্তার বর্তমান ভ্যাকসিনগুলোকে কম কার্যকর করে তুলতে পারে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন সতর্ক করে দিয়ে বলেছেন, ভ্যাকসিনের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টিকারী পি-১ গত দুই মাস ধরে লকডাউনে অবরুদ্ধ থাকা অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আগামী এপ্রিল মাসে সাধারণ দোকানপাট এবং বহির্সেবা প্রতিষ্ঠাগুলো পুনরায় খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button